About Us
What is Tour Lagbe?
Tour Lagbe is a community-based travel initiative founded by a group of passionate young students in Bangladesh. It aims to provide travelers with authentic, meaningful, and enriching travel experiences across the country.
Tour Lagbe represents an innovative journey in Bangladesh’s tourism sector, where travel goes beyond sightseeing to foster cultural exchange and create new opportunities. Through meaningful interactions between travelers and local communities, we strive to celebrate, preserve, and showcase Bangladesh’s rich heritage on the global stage.
Our core vision is to move beyond the conventional concept of tourism and transform every village in Bangladesh into a unique travel destination. By connecting visitors with local culture, traditions, and lifestyles, we seek to create a more inclusive and sustainable tourism ecosystem.
Tour Lagbe offers a new model of travel that integrates nature, culture, and technology, ensuring healthy, responsible, and experience-driven journeys for all.
ট্যুর লাগবে (Tour Lagbe) কী?
ট্যুর লাগবে বাংলাদেশে একদল উদ্যমী তরুণ শিক্ষার্থীর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি কমিউনিটি-ভিত্তিক ভ্রমণ উদ্যোগ। এর লক্ষ্য হলো ভ্রমণকারীদের জন্য বাংলাদেশজুড়ে খাঁটি, অর্থবহ এবং সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা।
ট্যুর লাগবে বাংলাদেশের পর্যটন খাতে একটি উদ্ভাবনী যাত্রা, যেখানে ভ্রমণ কেবল দর্শনীয় স্থান ঘুরে দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সাংস্কৃতিক বিনিময় এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি মাধ্যম। ভ্রমণকারী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অর্থবহ সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে আমরা বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্যকে উদযাপন, সংরক্ষণ এবং বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করছি।
আমাদের মূল লক্ষ্য হলো পর্যটনকেন্দ্রিক ভ্রমণের প্রচলিত ধারণার বাইরে গিয়ে বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটি সম্ভাবনাময় ভ্রমণ গন্তব্যে পরিণত করা। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সঙ্গে ভ্রমণকারীদের সংযুক্ত করে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে চাই।
ট্যুর লাগবে-তে থাকবে প্রকৃতি, সংস্কৃতি এবং প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা একটি নতুন ধারার সুস্থ, দায়িত্বশীল ও অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণ ব্যবস্থা।
